THE HAPPENINGS

THE LIFESTYLE

Latest Stories

শীতের মৌসুমে ফর্সা ও উজ্জ্বল ত্বকের যত্ন

 শীতের মৌসুমে ফর্সা ও উজ্জ্বল ত্বক পাবার সহজ উপায় 




শীতে আসা মানেই যেন গায়ের রঙ কালো হয়ে যাওয়া, চেহারা হয়ে পড়া মলিন ও নিষ্প্রাণ ঠিক তা না। একটু লক্ষ্য করলেই দেখবেন, শীতের দিনে চেহারাটা ফর্সা ও উজ্জ্বল রাখা যেন একটা কঠিন কাজ। জেনে নিন কিছু জরুরী টিপস। একটু নিয়ম করে মেনে চললেই এই শীতেও আপনার ত্বক থাকবে ফর্সা ও উজ্জ্বল।

১) শীতের দিনে চেহারা মলিন ও কালো দেখানোর প্রথম কারণ ভুল ক্রিম নির্বাচন। বিশেষ করে যাদের ত্বক তৈলাক্ত, তাঁদেরকে যেন কালো আরও বেশি দেখায়। দেখেশুনে বুঝে নিজের জন্য এমন ক্রিম নির্বাচন করুন যেটা সহজে মুখের সাথে মিশে যায় ও চিটচিটে ভাব তৈরি না হয়। অতিরিক্ত তৈলাক্ত ক্রিম পরিবেশের ধুলোবালি মখে আটকে ফেলে, ফলে নষ্ট হয়ে যায় চেহারার সৌন্দর্য। ত্বকে ময়লা জমে কালো দেখায়  আপনাকে  ।

২) শীতের মৌসুমে ত্বকে মরা কোষটাও বেশি জমে। তাই নিয়ম করে সপ্তাহে ২/৩ বার স্ক্রাবিং করুন। এক্ষেত্রে কফি ও চিনির মিশ্রণ সামান্য লেবুর রস মিশিয়ে স্ক্রাবার হিসাবে ব্যবহার করতে পারেন। কফি ত্বক উজ্জ্বল করে।


৩) ত্বকের রঙ উজ্জ্বল করার জন্য একদিন পর পর ব্যবহার করুন তাজা টমেটো। একটি টমেটোর পাল্প পুরোটা বের করে নিন, এর সাথে কয়েক ফোঁটা লেবুর রস ও সামান্য মুলতানি মিশিয়ে ব্যবহার করুন মুখে-গলায়-হাতে। গোটা শীত জুড়েই ত্বক থাকবে ঝলমলে।

৪) রোদে বের হবার আগে অবশ্যই ছাতা ব্যবহার করুন। শীতের ত্বক যতই মিষ্টি লাগুক অনুভব করতে, আসলে কিন্তু গ্রীষ্মের রোদের মতই ক্ষতিকর। একই সাথে খুব বেশি গরম পানি দিয়েও গোসল করবেন না। এতে আপনার ত্বকের সৌন্দর্য ও প্রাকৃতিক রঙ, দুটোই হারাবে।
৫) এই শীতে ত্বক নরম ও ফর্সা করতে আরেকটি চমৎকার উপাদান হতে পারে পাকা পেঁপে। পাকা পেঁপে চটকে নিয়ে তার সাথে মধু, সামান্য কাঁচা হলুদ ও কাঁচা দুধ মিশিয়ে মুখে-গলায় লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। সপ্তাহে একদিন এটা করতে পারেন, ত্বক হয়ে উঠবে ঝলমলে।

৬) গরম কালে ব্যবহার করা ফেসওয়াশটি শীতে বদলে ফেলুন। বেছে নিন আরও মাইলড ফেসওয়াশ। অতিরিক্ত ক্ষারযুক্ত ফেসওয়াশ ও সাবান আপনাকে করে তুলবে কালো।

৭) সে সাথে খাবেন প্রচুর পানি ও শাকসবজি। অবাক হচ্ছে? অবাক হবার কিছু নেই। শীতকালে আমরা পানি খাওয়ার পরিমাণ একেবারেই কমিয়ে দেই, ফলে ত্বক হারায় স্বাভাবিক উজ্জ্বলতা। আর কেবল শীত বলে নয়, যে কোন মৌসুমেই সহজলভ্য শাকসবজি ও ফল আপনাকে সুস্থ ও সুন্দর রাখে।

৮) শীতে হালকা কুসুম গরম পানি দিয়ে মুখ পরিষ্কার করুন। দিনে দুবার খাটি গোলাপ জল তুলায় লাগিয়ে মুখ পরিষ্কার করে নিন। ত্বক হয়ে উঠবে নরম ও ফর্সা।

৯) গোসলের আগে মুখ সহ পুরো শরীরে ভালো করে অলিভ অয়েল ম্যাসাজ করুন। তারপর ৩০ মিনিট অপেক্ষা করুন, ত্বককে সময় দিন তেল শুষে নেবার। তারপর গোসল সেরে ফেলুন। ত্বক একই সাথে থাকবে ঝলমলে, ফর্সা ও নরম।

গরমে ত্বকের যত্ন

গরমে ত্বকের যত্ন




পানি পান করুন
পানি শুধু শরীরে আর্দ্রতা জোগায় না, ত্বককে করে তোলে সজীব। তাই ত্বক সুন্দর রাখতে এ সময়ে প্রচুর পানি পান করুন।

টোনার ব্যবহার করুন
টোনার ত্বকের রোমকূপ বন্ধ ও ত্বককে শীতল রাখতে সাহায্য করে। বাজার থেকে ভালো কোম্পানির টোনার দেখে কিনুন। ঘরোয়া টোনার হিসেবে গোলাপজল ভালো কাজ করে।

ওয়াটার বেজ ময়েশ্চারাইজার ব্যবহার করুন
গরমের সময়ও ময়েশ্চারাইজার ব্যবহার বন্ধ করবেন না। কারণ ময়েশ্চারাইজার ত্বকে আর্দ্রতা জোগানোর পাশাপাশি ত্বককে নরম রাখে। তবে গরমের সময় ওয়াটার বেজ ময়েশ্চারাইজার বেছে নিন ত্বকের যতেœ।

ত্বক পরিষ্কার রাখুন
সকালে ও রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই ত্বক পরিষ্কার করুন। যদি এমন হয় সারা দিন বাইরে বের হননি তবুও রুটিন করে ত্বক পরিষ্কার করতে ভুলবেন না।

এক্সফোলিয়েট করুন
গরমের সময় ত্বকের মরা কোষ দূর করে রক্ত সঞ্চালন বাড়ানোর জন্য ত্বককে এক্সফোলিয়েট করা জরুরি। কারণ এ সময় ধুলাময়লা জমে ত্বক অপরিচ্ছন্ন হয় বেশি। চার-পাঁচ চামচ বেসনের সাথে এক চামচ হলুদ, পাঁচ-ছয় ফোঁটা গোলাপজল ও দুধ মিশিয়ে পেস্টের মতো তৈরি করে ত্বকে লাগিয়ে রাখুন। আধঘণ্টা পর ঘষে ঘষে তুলে ফেলুন।

রোদ এড়িয়ে চলুন
বেসন ত্বকের রোদে পোড়া ভাব দূর করতে খুব কার্যকর। বেসনের সাথে টক দই ও কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলতে হবে। রোদে পোড়া দাগ দূর করতে লেবুর রস ভালো কাজ করে। পেঁপে প্রাকৃতিক কিনজার হিসেবে ভালো কাজ করে। তাই ত্বক পরিষ্কার করতে দুই টেবিল চামচ চটকানো পেঁপের সাথে এক চা চামচ মধু ও একটা ডিমের সাদা অংশ মিশিয়ে ফেসপ্যাক হিসেবে ব্যবহার করতে পারেন।

ত্বককে শীতল রাখুন
গরমে ত্বক শীতল রাখা খুব প্রয়োজন। এক টেবিল চামচ শসার সাথে এক টেবিল চামচ টক দই মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। ১৫-২০ মিনিট পর ধুয়ে ফেলুন। খুবই সতেজ অনুভব করবেন। এ ছাড়া পুষ্টিকর খাবার, ব্যায়াম ও পর্যাপ্ত ঘুম ত্বক ভালো রাখার জন্য খুবই জরুরি। লেখাটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না

ঠোঁট ফাটা সারানোর সহজ কিছু উপায় lips care


জেনে নিন ঠোঁট ফাটা সারানোর সহজ কিছু উপায়
lips care

শীতকাল পড়তে না পড়তেই ঠোঁট ফাটার সমস্যায় কষ্ট পান অনেকেই । আজকে দিলাম ঠোঁট ফাটা সারানোর কিছু ঘারোয়া উপায় । যাতে ঠান্ডা পরার আগে থেকেই ঠোঁট এর যত্ন নিতে পারেন ।
১: মধু ও গোলাপ জল :
খুব তাড়াতাড়ি ঠোঁট ফাটা কমায় এবং তাকে করে তোলে নরম ও পেলব । এক চা চামচ মধু ও এক চা চামচ গোলাপ জল মিশিয়ে নিন । ঠোঁটে ১৫ মিনিট লাগিয়ে রাখুন । তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন । দিনে অন্তত চারবার এই মিশ্রণটি ঠোঁটে লাগানোর চেষ্টা করুন ।
২: জোজোবা অয়েল :
দিনে অন্তত দুবার জোজোবা তেল ঠোঁটে লাগান । ১৫ মিনিট লাগিয়ে রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন । ঠোঁট ফাটা তো কমবেই তার সঙ্গে ঠোঁটের লালচে আভা আবার ফিরে আসবে ।
৩: গ্রিন টি ব্যাগ :
অনেকেই জানেন না গ্রিন টি ব্যাগ খুব ভালো ময়শ্চারাইজারের কাজ করে । এবং খুব সহজেই এটা ব্যবহার ও করতে পারবেন । একটা ব্যবহৃত টি ব্যাগ নিন এবং ঠোঁট দিয়ে চেপে ধরুন । এইভাবে চার মিনিট রেখে দিন । দিনে একবার করে করলেই হবে ।
৪: লেবুর রস :
নরম ও পেলব ঠোঁট খুব সহজেই পাবেন লেবুর রস লাগিয়ে এছাড়া নিয়মিত লেবুর রস লাগালে ঠোঁটের বয়েস বাড়বে না । এছাড়াও কালো ছোপ ও মিটে যাবে । এক চা চামচ দুধের সর ও তিন ফোঁটা লেবুর রস ভালো করে মিশিয়ে নিন । মিশ্রণটা ফ্রিজে রেখে দিন । রোজ রাতে শুতে যাওয়ার আগে এই মিশ্রণটা লাগিয়ে নিন । সুফল পাওয়ার জন্য অন্তত তিন দিন অপেক্ষা করুন ।

৫: মিল্ক ক্রিম :
মিল্ক ক্রিম বা দুধের সর লাগালেও খুব সহজে ঠোঁট ফাটা সেরে যায় । তাজা দুধের সর নিয়ে ১০-১৫ মিনিট লাগিয়ে রাখুন । এরপর হাল্কা গরম জলে তুলো ভিজিয়ে নিন এবং আলতো করে ঠোঁট মুছে নিন ।
৬: অ্যালোভেরা :
প্রাকৃতিক ময়শ্চারাইজার ছাড়াও ব্যথা দূর করে অ্যালোভেরা । অ্যালোভেরা জেল বা সরাসরি অ্যালোভেরা পাতা সরাসরি ঠোঁটের ওপর লাগাতে পারেন । একটুকরো অ্যালোভেরা পাতা নিন । পাতা থেকে রস চিপে তা ঠোঁটের ওপর লাগিয়ে নিন । শুকিয়ে গেলে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন ।
৭: শশা :
এক টুকরো শশা নিয়ে ভালো করে তা ঠোঁটের ওপর হাল্কা করে ঘষুন । ১৫ থেকে ২০ মিনিট শশার রস ঠোঁটে লাগিয়ে রাখুন । দিনে যতবার খুশি শশার রস লাগাতে পারেন ।
৮) নারকেল তেল :
ঠোঁট ফাটা খুব সহজেই নারকেল তেল লাগালে সেরে যায় । কয়েক ফোঁটা তেল ঠোঁটের ওপর লাগিয়ে নিন । নারকেল তেলের বদলে অলিভ অয়েল ও লাগাতে পারেন ।
৯) চিনি :
ঠোঁটের শুকনো চামড়া চিনির সাহায্যে এক্সফলিয়েট করে তুলে ফেলুন । নিয়মিত এক্সফলিয়েট করলে ঠোঁট নরম হবে । সামান্য চিনি আর অলিভ অয়েল মিশিয়ে নিন । এরপর হাল্কা করে ঠোঁটের ওপর ঘষতে থাকুন । ১০ মিনিট করার পর হাল্কা গরম জল দিয়ে ঠোঁট ধুয়ে ফেলুন ।

World best and Enjoyable place in Cox's Bazar Sea Beach and himchori

শীতে নিন ত্বকের যত্ন

শীতে নিন ত্বকের  যত্ন






হাঁটিহাঁটি পা পা করে আসছে শীত। হিম হিম শীতল এই ছোঁয়া শরীরের জন্য আরামদায়ক হলেও ত্বকের জন্য নয়। শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে বাড়তে থাকে নানা রকম ত্বকের সমস্যা। বিশেষ করে শুষ্ক ত্বকের জন্য শীত যেন এক দুঃস্বপ্ন। তৈলাক্ত ত্বকের অধিকারীরা অতিরিক্ত তেল থেকে হাঁপ ছেড়ে বাঁচলেও মুখ ধোয়ার পর পরই ত্বকে দেখা যায় শুষ্ক টান টান ভাব। অতিরিক্ত শুষ্কতা ত্বকে খুব দ্রুত বলিরেখা তৈরি করে ও শুষ্ক মৃত কোষ ত্বক কে কালো দেখায়। তাই সব ধরনের ত্বকেই শীতে প্রয়োজন একটু বাড়তি যত্ন। আসুন জেনে নিই কীভাবে নেবেন শীতে ত্বকের পরিপূর্ণ যত্ন।

ক্লিঞ্জিং

শীতে ত্বক পরিষ্কার করতে বেছে নিন মাইল্ড ও কম ক্ষারযুক্ত ফেসওয়াশ, যা ত্বক কে অতিরিক্ত শুষ্ক করবে না ও আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে। মুখে সাবান ব্যবহার করবেন না একদমই। সারা শরীর পরিষ্কার করতেও সাবানের বদলে বেছে নিন শাওয়ার জেল। দিনে ২-৩ বারের বেশি মুখ ধোবেন না। এতে ত্বক প্রাকৃতিক আর্দ্রতা হারিয়ে ফেলে।

স্ক্রাবিং

শীতের শুষ্ক আবহাওয়া ত্বক থেকে আর্দ্রতা শুষে নেয়। ফলে ত্বক হয়ে পরে শুষ্ক ও খসখসে। ত্বকে জমে মৃতকোষ। বাড়ে ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস। এসব থেকে বাঁচতে স্ক্রাবিং খুবই গুরুত্বপূর্ণ। সপ্তাহে ২-৩ দিন স্ক্রাবিং করুন। বাজারে প্রচলিত স্ক্রাব ব্যবহার করতে না চাইলে বাসায় তৈরি করে ফেলতে পারেন স্ক্রাব। ২ চা চামচ চালের গুঁড়োর সাথে ২ চা চামচ টক দই ও মধু মিশিয়ে স্ক্রাব তৈরি করুন।

টোনিং

টোনিং জন্য বেছে নিন অ্যালকোহল ফ্রি টোনার। টোনার ত্বকের PH ব্যালেন্স ঠিক রাখে ও ময়েশ্চারাইজার বা ফাউন্ডেশনকে লোমকূপের মুখ বন্ধ করতে বাঁধা দেয়।

ময়েশ্চারাইজেশনঃ

শীতে ত্বক সুরক্ষার প্রধান উপায় হলো ত্বকের পর্যাপ্ত ময়েশ্চাইরেশন। শীতের শুষ্কতা ত্বক থেকে আর্দ্রতা শুষে নেয়। ফলে ত্বক হয়ে পরে শুষ্ক ও রুক্ষ। ত্বকের আর্দ্রতা ধরে রাখতে গোসল /মুখ ধোয়ার পর ভেজা ভাব থাকতেই ত্বকে লাগান ক্রিম /লোশন। ওয়াটার বেসড ক্রিম /লোশনের বদলে বেছে নিন অয়েল বেসড ক্রিম/লোশন।

রাতে ত্বকের বাড়তি সুরক্ষায় করুন ডিপ কন্ডিশনিং। আপনার পছন্দের যেকোনো তেল যেমন আমন্ড অয়েল, অলিভ অয়েলের সাথে মেশান ভিটামিন ই অয়েল (ভিটামিন ই ক্যাপসূল আকারে ওষুধের দোকানে পাওয়া যায়)। একসাথে মিলিয়ে মুখে ম্যাসাজ করুন। আমন্ড অয়েল /অলিভ অয়েল ও ভিটামিন ই ত্বক নরম রাখতে ও ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে।

ফেসপ্যাকঃ

গরমের দিনে যেসব অয়েল কন্ট্রলিং ফেসপ্যাক ব্যবহার করেছেন, শীতে সেগুলো ব্যবহার করা যাবেনা একদমই। তাহলে ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে ফেটে যাবে। ত্বকে ব্যবহার করুন এমন ফেসপ্যাক যা ত্বকের আর্দ্রতা বজায় রাখতে ও ত্বক নরম ও কোমল রাখতে সাহায্য করবে।

শীতে সব ধরনের ত্বকের উপযোগী কিছু ফেসপ্যাকঃ

পাকা কলার পেষ্ট+মধু+আমন্ড অয়েল

পাকা পেঁপে+মধু+টক দই

কোকো পাউডার+টক দই+মধু

ঠোঁটের যত্নঃ

শরীরের অন্য যেকোনো অংশের চেয়ে ঠোঁটের ত্বক অত্যন্ত পাতলা ও সংবেদনশীল। শীতে ঠোঁট খুব সহজেই আর্দ্রতা হারিয়ে শুকনো খরখরে হয়ে যায়, ফেটেও যায়। ঠোঁটের আর্দ্রতা বজায় রাখতে ঠোঁটে লাগান চ্যাপস্টিক /লিপবাম। Brut’s bee, aquafina, nivea lip therapy, maybelline baby lips, The body shop shea chap stick ভালো মানের চ্যাপস্টিকের মধ্যে অন্যতম। চ্যাপস্টিক বা লিপবাম সাথে রাখুন সবসময়। ভুলেও জিভ দিয়ে ঠোঁট ভেজাবেন না। এতে ঠোঁট আরও শুষ্ক হয়ে ফেটে যাবে।

সপ্তাহে ২ দিন ঠোঁটে লাগান বাড়িতে তৈরি লিপস্ক্রাব। এজন্য ১ চা চামচ চিনি, ১/২ চা চামচ লেবুর রস ও ১/২ চা চামচ মধু মিশিয়ে ঠোঁট আলতো ভাবে ঘষুন। মরা চামড়া উঠে গিয়ে ঠোঁট পরিষ্কার হয়ে যাবে।

হাত ও পায়ের যত্নঃ

গোসলের পর ভেজা থাকতেই হাত পায়ে লাগান লোশন বা বডি বাটার। এই শীতে হাত পায়ের ত্বক সুরক্ষায় বডি বাটার খুবই উপকারী। যাদের ত্বক অতিরিক্ত শুষ্ক তারা লোশনের সাথে মিশিয়ে নিন আমন্ড অয়েল /অলিভ অয়েল /বেবি অয়েল।

– সপ্তাহে ২-৩ দিন ব্যবহার করুন বডি স্ক্রাব। বাজারে পাওয়া যায় হাত পায়ের যত্নে বিশেষ স্ক্রাবও।

– যাদের শীত এলেই পা ফাটে, তারা সপ্তাহে একদিন বাড়িতেই পেডিকিউর করুন।

– উষ্ণ গরম পানিতে পা কিছুক্ষণ ভিজিয়ে রেখে পিউমিস স্টোন বা বাফার দিয়ে ঘষে মরা চামড়া তুলে ফেলুন। তারপর গোড়ালিতে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। গোড়ালির সুরক্ষায় নানা রকম ফুট ক্রিমও পাওয়া যায়।

– রাতে পায়ে পুরু করে ভ্যাসলিন মেখে মোজা পরে ঘুমান। তাহলে আর পা ফাটবে না।

সানস্ক্রিনঃ

অনেকেই ভাবেন শীতে বুঝি সানস্ক্রিন লাগানোর প্রয়োজন নেই। এটি একদম ভুল ধারনা। বাইরে বের হওয়ার ৩০ মিনিট আগে অবশ্যই সানস্ক্রিন লাগাতে হবে। কারণ শীতের রোদে UVA UVB আরও বেশি মাত্রায় থাকে। ব্যবহার করুন broard spectrum ও SPF 30 যুক্ত সানস্ক্রিন।

শীতে মেক-আপঃ

শীত হলো মেক-আপ করার আদর্শ সময়। কারণ শীতে মেক-আপ গলে তেল চিটচিটে হয়ে যাওয়ার ভয় থাকে না। এই শীতে গাঢ় আর কালারফুল মেক-আপে সাজিয়ে তুলুন নিজেকে। তবে মেক-আপ করার আগে ত্বকে পর্যাপ্ত ময়েশ্চারাইজার লাগাতে ভুলবেন না আর গরমে ব্যবহার করা ম্যাট ফাউন্ডেশনের বদলে ব্যবহার করুন অয়েল বেসড ফাউন্ডেশন। লিপস্টিকের বদলে লাগান লিপগ্লস।

এই শীতে যা করবেনঃ

শীতের শুষ্ক আবহাওয়া শরীর থেকে পানি শুষে নেয়। তাই ভেতর থেকে শরীরকে আর্দ্র রাখা খুব জরুরী। তাই প্রচুর পরিমাণে পানি পান করুন।

খাদ্য তালিকায় যোগ করুন শীতের ফলমূল ও সবজি – টমেটো, গাজর, ফুলকপি, কমলা এগুলো ভিটামিন সি এর ভালো উৎস। যা ত্বকের ইলাস্টিসিটি বজায় রাখতে সাহায্য করে।

যা করবেন নাঃ

ঠোঁটে পেট্রোলিয়াম জেলী /ভ্যাসলিন না লাগানোই ভালো। দীর্ঘদিন ব্যবহারে ঠোঁট কালো করে ফেলে।

যতই আরাম লাগুক অতিরিক্ত গরম পানিতে গোসল না করাই ভালো। এতে ত্বক আরও শুষ্ক হয়ে পরে। করতে চাইলে গরম পানিতে আপনার পছন্দের তেল কয়েক ফোঁটা মিশিয়ে নিন।

এই শীতেও থাকুন সজীব ও উজ্জ্বল। উপভোগ করুন শীতকে।

Cheesy Potato & Italian Sausage Balls/চিজি পটেটো এবং ইতালিয়ান সজেস বল

Cheesy Potato & Italian Sausage Balls/চিজি পটেটো এবং ইতালিয়ান সজেস বল



INGREDIENTS
1 (24 ounce) package Simply Potatoes Traditional Mashed Potatoes
1 lb ground Italian sausage, cooked & room temperature
8 ounces Italian cheese blend
5 ounces sun-dried tomato pesto
2 cups seasoned panko breadcrumbs, divided


DIRECTIONS

Combine potatoes, sausage, cheese, pesto and 1/2 cup of bread crumbs in a mixing bowl. Mix thoroughly.
With wet hands, roll potato mixture into 1 1/2 inch balls. Place remaining bread crumbs on a large plate. Roll each potato ball in bread crumbs. Make sure they are evenly coated.
Place potato balls on a large plate or pan and put in fridge for at least 30 minutes or until ready to use.
Meanwhile, preheat oven to 380 degrees.
Place potato balls on a large non-stick cookie sheet. Bake for 20 minutes and golden brown.

serve with your favourite marinara sauce.

Swiss Chard & Italian Sausage Lasagna/সুইস চার্ট এবং ইতালিয়ান সজেছ লাসাগনা

Swiss Chard & Italian Sausage Lasagna


INGREDIENTS

Filling

2 tablespoons extra virgin olive oil
1 1⁄4 lbs sweet Italian sausage, removed from casings
3 whole shallots, peeled and sliced
3 lbs swiss chard, I used 3 bunches
3 large garlic cloves, minced
1 tablespoon lemon zest
1 tablespoon coarse salt
fresh ground pepper

2 tablespoons fresh lemon juice


Bechamel

6 tablespoons unsalted butter
1⁄2onion, diced
1 1⁄2 teaspoons coarse salt
1⁄2 teaspoon red pepper flakes
1⁄2 cup flour
4 1⁄2 cups milk (i used nonfat and it works great)
12 ounces fontina
1⁄2 cup parmesan cheese

6 fresh lasagna sheets or 9 sheets cooked regular lasagna noodles or 9 sheets no-boil lasagna noodles


DIRECTIONS

Preheat oven to 400 degrees.
Make the filling: heat oil in a large sauté pan over med-high heat.
Add sausage, crumble and cook til golden, 6 minutes.
Transfer to paper-towel lined plate.
Reduce heat to medium, add shallots to pan with drippings still in pan, cook til translucent, about 4 minutes.
Add chard and cook, til starts to wilt, 2 minutes.
Add garlic, lemon zest, salt and pepper, cook 3 more minutes.
Stir in lemon juice and remove from heat.
Make bechamel: Melt butter in sauce pan over medium heat.
Add onion, salt, red-pepper flakes, cook and stir occasionally for 5 minutes.
Stir in flour and cook til a little golden, 2 minutes.
Whisk in milk and simmer on medium for about 6-10 minutes til thickened, til it nicely coats back of spoon. Remove from heat, stir in 1/2 cup of shredded fontina cheese.
Butter 9x13 pan.
Spread about 1/2 cup of bechamel on bottom of plan.
Put one layer of lasagna noodles.
Top with half of the chard mixture.
Then top with half of sausage mixture.
Then 1/3 of shredded cheese.
Then another 1/2-1 cup of the bechamel.
Repeat with another layer of noodles, the rest of the chard, the rest of the sausage, another 1/3 portion of the cheese and more bechamel.
Finish with a last layer of lasagna noodles, pour the rest of the bechamel sauce over and top with remainder of shredded fontina cheese.
Sprinkle sparingly another 1/2 cup of parmesan over top.
Bake until golden browned and bubbly, about 30-35 minutes.

Let cool for 10 minutes before serving.

Italian Karen's Skillet Lasagna Recipe/ইতালিয়ান কারেনস ‍সিকলেট লাসাগনা রেসেপি

Karen's Skillet Lasagna

INGREDIENTS

1 lb ground beef
1 medium onion, chopped
3 cups mafalda noodles (Mini Lasagna noodles)
1⁄2 teaspoon Italian seasoning
1 garlic clove, minced
1 (4 ounce) can sliced mushrooms, sliced
1 (26 ounce) can pasta sauce
2 1⁄2 cups water
1 cup cheddar cheese, Shredded



DIRECTIONS

Brown beef and onion in 4 quart Dutch oven over medium heat until no longer pink, drain.
Stir in remaining ingredients except for the cheese.
Heat til boiling, stirring occasionally, reduce heat and simmer uncovered 10-12 minutes until pasta is tender.
Sprinkle with cheese and serve.

Italian Testy Food Braciola alla Barese (horse chops)

Braciola alla Barese (horse chops)

Horsemeat is lean and nutritious, has been and is often used in traditional Italian or French recipes. It is also tasty and rich in iron and contains no cholesterol. Here are three recipes easy to do at home.






Braciola alla Barese (horse chops)

Although the name of the recipe says “chops”, what this dish is made of is horsemeat rolls. The traditional recipe comes from Puglia and them to be cooked for six hours in tomato sauce.

Ingredients:

1. 8 horsemeat slices
2. 100 gr Pecorino Cheese
3. 80 gr lard
4. 200 ml red wine
5. Tomato sauce
6. 1 onion
7. Olive oil
8. Garlic
9. Basil
10. Parsley
11. Salt and Pepper

Make the rolls placing in the centre of each slice a small piece of lard, julienne-cut Pecorino cheese, parsley, garlic, salt and pepper. Secure the rolls with a cord. Heat the olive oil and pan fry with wine, preparing in the meantime the tomato sauce with chopped onion and salt. Once ready, place the rolls in the sauce and keep them at low heat making sure they don’t stick. For the last 5 minutes, add the basil. Serves 4.